ঈদকে পূজি করে বিশ হাজার কোটি টাকার ভারতীয় পোশাক বাণিজ্য বন্ধ করতে হবে এবং পবিত্র রমজানের ভাবগাম্ভীর্য রক্ষার্থে ভারতীয় টিভি চ্যানেল, সিনেমা-নাটক, পর্নোগ্রাফী, অশ্লীলতা, খেলাধুলা বন্ধ করার দাবি করেছে আওয়ামী লীগের সাবেক অঙ্গসংসগঠন ওলামা লীগ।

আজ রোববার সকালে প্রেসক্লাবের সামনে ওলামা লীগের এক মানববন্ধনে নেতারা এ দাবি করেন।

বক্তারা বলেন, ঈদ উপলক্ষে দেশীয় পোষাক বাদ দিয়ে বিশ হাজার কোটি টাকার ভারতীয় পোষাক বাণিজ্য বন্ধ করতে হবে। অশ্লীল পোশাক আমদানীকারক ও বাজারজাতকারক সব ফ্যাশন হাউসগুলোকে নিষিদ্ধ করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

বক্তারা আরো বলেন, পবিত্র রমজান মাসের ধর্মীয় ভাবগাম্ভীর্যতা রক্ষার্থে ক্রিকেট, ফুটবলসহ যেকোন আর্ন্তজাতিক বা ঘরোয়া খেলা, সিনেমা-নাটক, পর্ণোগ্রাফীসহ সব ধরণের অশ্লীলতা নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে এসে ভারতীয় নায়ক-নায়িকা, গায়ক-গায়িকাদের অশ্লীলতা ছড়ানো বন্ধ করতে হবে।

বক্তারা বলেন, ভারতীয় টিভি চ্যানেল সংস্কৃতিচর্চার নামে এদেশ অপসংস্কৃতি ও সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। নেপালে ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ হলে আমাদের দেশে কেন হবেনা? অবিলম্বে সব ভারতীয় টিভি চ্যানেল এদেশে বন্ধ করতে হবে।ৱ

এছাড়া রমজান মাসে পরীক্ষাসহ সরকারি-বেনরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্:ের দাবি জানিয়েছে সংগঠনটি।

ইআর