ভারতের কাছ থেকে বাংলাদেশের ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার সমুদ্র বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
মঙ্গলবার বিকালে ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, দীর্ঘদিন প্রতীক্ষার প্রহর কাটিয়ে বাংলাদেশের সমুদ্রসীমার ন্যায্য দাবি বাস্তব রূপ পেল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমুদ্র বিজয় উপলক্ষে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





