প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাত পৌনে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন একথা কিছুক্ষণ আগে ম্যাডামকে জানানো হয়েছে। এ কথা শুনে ম্যাডাম (খালেদা জিয়া) প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এমএইচ/ইআর





