[b]ঢাকা:[/b] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচনে পরাজিত হয়ে মিথ্যাচার করে জনগণকে নতুন ভাবে বিভ্রান্ত  করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচনে পরাজিত হয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এখন আবার সংবাদ সন্মেলন করে অপরাজনীতিতে লিপ্ত হয়েছেন। আমাদের দৃঢ় বিশ্বাস জনগণ যেমন আন্দোলনের নামে  খালেদা জিয়ার অপরাজনীতি ঘৃণাভাবে প্রত্যাখান করেছে, সেভাবে তার এই মিথ্যাচারও প্রত্যাখান করবে।
তিনি আরও বলেন,আমরা আশা করেছিলাম তিনি নির্বাচন বানচালে নামে সারাদেশে যে নৈরাজ্য,সহিংসতা,ভাংচুর, বোমাবাজি,মানুষ হত্যা ও সাম্প্রদায়িতক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করেছেন। তার ভুল স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন। কিন্তু তিনি আবারো নতুন করে জনগণকে বিভ্রান্ত করার নগ্ন রাজনীতিতে লিপ্ত হয়েছেন।
নানক বলেন,বিএনপি নেত্রী এখন সংলাপ চায়,কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই,রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের নামে যদি আবারো কোন নৈরাজ্য সৃষ্টি করে তবে আমরা বরদাশত করবো না। সরকার জনগণের জানমালের নিরাপত্তার রক্ষার্থে আপনাদের কঠোরভাবে দমন করার অঙ্গীকার করেছেন।