বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কবর জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ (২৯ নভেম্বর) রোববার সকাল ৯টার দিকে মাদারীপুরের দত্তপাড়ায় আসেন তিনি।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী এসময় তার সঙ্গে ছিলেন। এছাড়া মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এবং নিক্সন চৌধুরীর বাবা।

এমবি