শুক্রবার (২৬ জুলাই) যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দেশের সকল জেলা, উপজেলা ও থানা শহরে আয়োজিত গণমিছিলে এ দাবি জানানো হয়।
আমির আহুত এই কর্মসূচিতে সারাদেশের প্রান্তিক মানুষের মতামত ঘোষিত হয়েছে এবং জনগণ পাঁচ দফা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়
গণমিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, এর লক্ষ্য ছিল দেশ থেকে স্থায়ীভাবে স্বৈরতন্ত্রের অবসান ঘটানো। এজন্য নির্বাচনি বন্দোবস্তকে অবশ্যই স্বৈরতন্ত্র প্রতিরোধক হতে হবে।
বক্তাদের মতে, পিআর পদ্ধতি সবচেয়ে কার্যকর নির্বাচন ব্যবস্থা, তাই আগামী জাতীয় নির্বাচন এ পদ্ধতিতেই দিতে হবে।
তারা সতর্ক করে বলেন, যারা পিআর ব্যবস্থা নিয়ে মিথ্যাচার করছেন, তারা সুপ্ত কিংবা সম্ভাব্য ফ্যাসিবাদ হিসেবেই জাতির কাছে বিবেচিত হবেন।
একইসঙ্গে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা এবং ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় এনে কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি জানান বক্তারা।
এমএম