সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জুন। মঙ্গলবার রাত ৮টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, এটা খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূত লি জুনের বিদায়ী সাক্ষাৎ।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ