সম্প্রতি আদালত সম্পর্কে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করে তার (শেখ হাসিনা) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে গ্রেফতারের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিতর্কিত ঈমামের পেছনে যেমন নামাজ পড়া যায়না, তেমনি ভেজাল লোক দিয়েও আন্দোলন হবে না। সেজন্য নেত্রীকে বলবো, এসব বিষয় বিবেচনায় নিতে হবে।’
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে দায়ী করে সোমবার বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি মোশতাক, জিয়াকে সেনাপ্রধান করে। মোশতাক বঙ্গবন্ধুর হত্যাকারী, তার মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জিয়ার সম্পৃক্ততা আছে। সে (জিয়াউর রহমান) মরে গিয়ে বেঁচে গেছে, নইলে ওরেও আসামি করতাম। আসামি করতাম, এটাই পরিষ্কার কথা।’
এর সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘শেখ হাসিনা যা বলছে এতে বিস্মৃত হওয়া কিছু নেই। তার মুখে এসব কথা শোভা পেলেও প্রধানমন্ত্রীর দায়িত্ব শোভা পায়না।’
তিনি বলেন, বঙ্গবন্ধু নিহত হওয়ায় সবার সহানূভূতি আছে। কিন্তু ‘স্বঘোষিত’ প্রধানমন্ত্রী সেই সহানুভূতি বিক্রি করে রাজনীতি করছেন। আর সেই সুযোগে তার আত্মীয়স্বজন দেশ লুটপাট করছে।
তিনি দাবি করেন, ৭১’এর পরে যারা ক্ষমতায় এসেছিলো তারাই দেশে মুক্তিযোদ্ধা হত্যা শুরু করেছিলো। কিন্তু মানবতাবিরোধী অপরাধে বিচার করেনি।
যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদন মীর সরাফত আলী সফু বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
হাসিনাকে গ্রেফতারের দাবি গয়েশ্বরের
সম্প্রতি আদালত সম্পর্কে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করে তার (শেখ হাসিনা) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে গ্রেফতারের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায় । বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব





