হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক চট্টগ্রামে এসে পৌঁছেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, মাওলানা মামুনুল হক রাতেই চট্টগ্রামে এসে পৌঁছেছেন। বর্তমানে তিনি হাটহাজারীতে অবস্থান করেছেন।
আজকে হাটহাজারীতে আল আমিন সংস্থা আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে বক্তব্য রাখবেন।

এদিকে, বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে প্রতিরোধ করতে চট্টগ্রাম নগরীর কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। সকাল থেকে তারা বিমানবন্দরের প্রবেশমুখে সড়কের ওপর অবস্থান নেন। এ সময় তারা মাওলানা মামুনুল হককের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা হাটহাজারী সড়ক অবরোধ করে ঘণ্টাখানেক বিক্ষোভ করে।
দুপুরে জুমাআর নামাজের পর ছাত্রলীগের নেতাকর্মীরা অক্সিজেন এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে।

এমবি