ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের লক্ষ্যে বিএনপি'র পক্ষ থেকে ছয় সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হয়েছেন।

ছয় সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, গণস্বাস্থ্য কেন্দ্রর ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও অ্যাডভোকেট নাসরীন মুন্নি।

বুধবার বিকার ৩টা ২০ মিনিটে তারা নির্বাচন কমিশন অফিসে পৌঁছান।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি ঘোষিত তফসিল অন্তত এক সপ্তাহ পিছিয়ে দেওয়াসহ নির্বাচনে সব দলের জন্য 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরির দাবি জানাবে।

এমএইচ/জেডআই