বিএনপির দলটির স্থায়ী কমিটির সদস্য বারিস্টার মওদুদ আহমদ বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হলে এর দায় সরকারকে নিতে হবে।
তাঁকে কারাগারে যেভাবে রাখা হয়েছে, তাতে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ করেন মওদুদ।
শনিবার কারাগার থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হলে সেখানে এ কথা বলেন তিনি।

এ ছাড়া খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার দুই মেয়ে উপস্থিত ছিল।
মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ভার সরকারের নেয়ার প্রয়োজন নেই। তাকে মুক্ত দিলে তিনি নিজেই নিজের চিকৎসা করাতে পারবেন। তিনি যে সত্যিকারের অসুস্থ আজকের এ অবস্থায় তা প্রমাণিত হয়েছে। তাকে হাটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এতে তার শারীরিক অবস্থার অবনতি হবে; কেননা তার হাঁটুতে ব্যাথা। কী কারণে তার পরীক্ষা করা হচ্ছে এ ব্যাপারে বিস্তারিত জানেন না উল্লেখ করে তিনি অনতিবিলম্বে খালেদা জিয়া মুক্তি দাবি করেন।
এসময় মাহবুব উদ্দিন খোকন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকার যে বোর্ড গঠন করেছে সেখানে সরকারের চিকিৎসকদের পাশাপাশি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক নিউরোমেডিসিনের ওয়াহিদুজ্জামান ও মেডিসিনের এফ এম সিদ্দীকীসহ কয়েকজন আছেন।
গত ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
এএস





