বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবার ‘চার নম্বর মীরজাফর’ বলে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
‘জিয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ সম্প্রতি বিএনপির পক্ষ থেকে এমন বক্তব্যের বিপরীতে তিনি এ কথা বলেন। একই সঙ্গে খালেদা জিয়ারও সমালোচনা করে তাকে ‘রাজাকারের মাতা’ বলেও উল্লেখ করেন মন্ত্রী।
দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মঙ্গলবারের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় তিনি এমন কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের চার নম্বর মীর জাফর। রাজাকার আমদানির মধ্য দিয়ে তিনি চার নম্বর মীর জাফর হয়েছেন। আর খালেদা জিয়া রাজাকারের মাতা। শয়তান কখনো পাগল হয় না, বদলায় না, ভুল স্বীকার করে না। মানুষ আর শয়তান কখনো মিটমাট করতে পারে না। ইয়াহিয়া, জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা শয়তানের ভূমিকা। তাদের সঙ্গে কখনো আপোষ করা যায় না।’
‘অস্বাভাবিক পরিস্থিতির জন্য খালেদা অস্বাভাবিক আচরণ করছেন’ দাবি করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার মধ্যে একটা খারাপ উদ্দেশ্য লক্ষ্য করছি। এটা সিস্টেমেটিক পাগলামি। স্বাধীনতা দিবসে সবাই যখন জাতীয় সঙ্গীত গাইলেন, তখন তিনি ঘরের পিছনে লুকিয়ে থাকলেন। সবাই যখন ইতিহাসকে মানতে চায়, তিনি তখন ধামাচাপা দিতে চান। আসলে খালেদা জিয়া দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য অস্বাভাবিক আচরণ করছেন। তিনি রাজাকারের অপকর্ম হালাল ও আড়াল করার জন্য এমন করছেন।’
মন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়াকে জোর করে কেউ সংসদের বাইরে ফেলে দেয়নি। তিনি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছেন। তিনি আলোচনার পথ মাড়াননি। তিনি অন্য কিছু চান, অন্য কিছু করেছেন। শেখ হাসিনার আন্তরিকতার জবাব খালেদা জিয়া নাশকতা দিয়ে দিয়েছেন। খালেদা জিয়া নিজেই নিজেকে খরচের খাতায় নিয়ে গেছেন। এর খেসারত তিনি দিচ্ছেন। তার জন্য তওবা করতে হবে। জামায়াত ও জঙ্গীবাদের সঙ্গ ত্যাগ করতে হবে। সামান্যতম ছাড় দেয়ার কোন সুযোগ নেই।’
তিনি বলেন, ‘অতীতে দুর্নীতিতে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে। কিন্তু শেখ হাসিনা সে প্রশ্রয় দিচ্ছেন না। মন্ত্রী হোক, নেতা হোক দুর্নীতির গন্ধ পেলেই দুদকের বারান্দায় যেতে হচ্ছে।’
ইনু বলেন, ‘এটা আমাদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। এখানে হারার সুযোগ নেই। এখানে সন্ধির কোন সুযোগ নেই। মুক্তিযোদ্ধারা মরে যেতে পারে, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মেলাতে পারে না।’
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জিয়া দেশের ‘চার নম্বর মীর জাফর’
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবার ‘চার নম্বর মীরজাফর’ বলে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ‘জিয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ সম্প্রতি বিএনপির পক্ষ থেকে এমন বক্তব্যের বিপরীতে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার ফেরার আলোচনা ঘিরে অস্থিরতা সৃষ্টি করতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ সরকার দেবে না। শেখ হাসিনাকে ফেরত আনার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
গ্রেপ্তার ২ নওগাঁয় শেখ হাসিনা আসবে বলে মাইকিং
নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে।
১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।
আ’লীগের নেতা-কর্মীরাও মদ খায় সব বাটপারের কারখানা: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একমাত্র শেখ হাসিনাই কারচুপি করে ক্ষমতায় টিকে ছিলেন। শেষমেশ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তিনি ভারতে পালিয়ে গেছেন। আমরা এ ধরনের রাজনীতি করিনি; ঢাকায় আমার নিজের কোনো বাড়ি নেই, অথচ তাদের জাবেদ নামের এক এমপির বিদেশেই সাড়ে চারশত বাড়ি রয়েছে।’
















