বুদ্ধিজীবী ও সুশল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ মতবিনিময় শুরু হয়।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন- নিবার্চন কমিশনার ও সাবেক প্রধান বিচারপতি আব্দুর রউফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম এ মাজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দীন আহমদ, ড. আনোয়ারুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোস্তাহিদুর রহমান, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সাংবাদিক মাহফুজ উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, লেখক এরশাদ মজুমদার, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, চলচ্চিত্র পরিচালক ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সাংবাদিক শওকত মাহমুদ, রুহুল আমীন গাজী, কবি আবদুল হাই শিকদার প্রমুখ।
এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
জানা যায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশিষ্টজনের মতামতের ভিত্তিতে আগামী দিনের আন্দোলন কর্মসূচি প্রনয়ণ করবেন খালেদা জিয়া।
জেআই





