প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরীর সুস্থতা কামনা করে দোয়া করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “নরসিংদী জামেয়া কাসেমিয়া মাদ্রাসার অধ্যক্ষ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

“তিনি শুধুমাত্র একজন আলেম নন, হাজারো আলেমের উস্তাদ। দেশে বিদেশে তার অসংখ্য ছাত্র বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।”

জামায়াতে ইসলামীর আমির বলেন, “আমি মহান আল্লাহ তায়ালার নিকট তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার সুস্থতা কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করার জন্য আামার সকল সহকর্মী, দেশবাসী ও প্রবাসে অবস্থানরত ভাই বোনদের প্রতি বিশেষভাবে আহবান জানাচ্ছি।” প্রেস বিজ্ঞপ্তি

এমবি