রংপুরসহ উত্তরবঙ্গে গ্যাস পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
রবিবার বিকালে রংপুর জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
জয় বলেন, ‘আমি উত্তরবঙ্গে শিল্প-কল-কারখানার প্রসার ঘটাতে চাই। এ এলাকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। উত্তরবঙ্গকে আমি পিছিয়ে যেতে দেব না। অচিরেই রংপুরসহ উত্তরবঙ্গে গ্যাস পৌঁছে দেয়া হবে।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দুপুর আড়াইটায় জনসভা শুরু হয়।
এর আগে তিনি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে পৌনে একটার দিকে রংপুর সার্কিট হাউসের উদ্দেশে রওয়ানা হন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও বর্তমান সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।
জনসভা শেষে জয় তার গ্রামের বাড়ি পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর গ্রামের উদ্দেশে রওনা হন। সেখানে বাবা ড. এম এ ওয়াজেদ মিয়াসহ দাদা-দাদী ও পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করবেন তিনি।
পীরগঞ্জে জয়সদনে রাতযাপন শেষে সোমবারই ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
উত্তরাঞ্চলে গ্যাস দেয়ার প্রতিশ্রুতি জয়ের
রংপুরসহ উত্তরবঙ্গে গ্যাস পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। রবিবার বিকালে রংপুর জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।





