ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে সংসদে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী।
সোমবার জাতীয় সংসদে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি অসন্তোষের কথা জানান।
তিনি বলেন, সোমবার কয়েকটি জাতীয় দৈনিক ছাত্রলীগের সজিব ও তার সহযোগী সালাউদ্দিন বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ দু’জনকে অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছেন, এমন কিছু ছবি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।
জাতীয় পার্টির এই সদস্য বলেন, ছাত্রলীগের এ ধরনের কর্মকাণ্ড আমাদের হতাশ করে। এতে জনগণের কাছে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে অনুরোধ করবো অবিলম্বে এসব বন্ধে কার্যকরী পদক্ষেপ নিন। মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগকে থামান।
ঢাকা, ৮সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





