আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ৭টায় ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে স্থাপিত প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধা জানান। পরে দলীয় নেতা কর্মীদের নিয়ে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এরপর দলটির এ প্রতিষ্ঠাবার্ষিকীতে পায়রা উন্মুক্ত ও বেলুন উড়ান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ঢাকা,২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





