সরকারের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের কঠোর সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, খালেদা জিয়ার পা ধরে সালাম করে যান। কারণ তার আন্দোলনের ফলেই আপনি আজকে মন্ত্রী হতে পেরেছেন। এর আগে শেখ হাসিনা আপনাকে মন্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু সেই্ প্রস্তাব আপনি ফিরিয়ে দিয়েছিলেন।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগরীর ৬ষ্ঠ কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন।
সাদেক হোসেন খোকা বলেন, তোফায়েল আহমেদ নাকি এত ক্ষমতাধর ছিলেন যে তাকে নাকি জিয়াউর রহমান স্যার বলেছেন। তিনি এতো ক্ষমতাধর ছিলেন যখন শেখ মুজিবের লাশ পড়ে ছিলো তখন তিনি তো টু শব্দটি পর্যন্ত করেননি। কারণ দুষ্টু লোকেরা বলে শেখ মুজিবের হত্যাকারীদের সাথে আপনার সর্ম্পক ছিলো।
খোকা তোফায়েলকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনি মাঝে মাঝে দলের মধ্যে ভালো হওয়ার জন্য বিপ্লবী সাজেন। এ কারণেই তিনি বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল কথা বলেন।
খোকা বলেন, প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়া তো তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অধীনে চাকরি করেছেন। তার সাথে দেখা করার জন্য ড্রয়িংরুমে গিয়ে বসে থাকতেন।
তিনি বলেন, জিয়ার নামে এবং তার ভাবমূর্তি নষ্ট করার জন্য যা না তাই বলবে আর আমরা বসে থাকবো তা তো হবে না। আপনি শেখ হাসিনাকে সন্তুষ্ট করতে চান তোষোমোদ করতে চান করেন। তাতে আমাদের কোনো আপত্তি নেই।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার নির্মম পরিণতি হোক এটা আমরা চাই না। আলোচনার দরজা খুলে দেন। নাহলে আপনার এমন নির্মম বিদায় হবে তা আমি আগাম উল্লেখ করতে চাই না। এবারের আন্দোলন হবে মুক্তিযুদ্ধের চেতনার আন্দোলন।
বিএনপির ভাইস চেয়ারম্যান খোকা বলেন, জনগণের অধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্টা করেই খালেদা জিয়া ক্ষমতায় আসবেন।
ঢাকা মহানগর শ্রমিক দলের সভাপতি মো. রেহান আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম খান, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১২এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
রাজনীতি
খালেদা জিয়ার পা ধরে সালাম করে যান
সরকারের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের কঠোর সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, খালেদা জিয়ার পা ধরে সালাম করে যান। কারণ তার আন্দোলনের





