আমি নিজেই ছাত্রলীগের সদস্য ছিলাম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্টভাষা প্রতিষ্ঠার জন্যই বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ৫৬ সালে আওয়ামী লীগই বাংলাকে রাষ্টভাষার মর্যাদা দিয়েছিল। বাংলাদেশের সব উন্নয়ন বঙ্গবন্ধুর হাতে হয়েছে।
আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ১৫ আগস্ট শোকসভায় আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাধীনতা যুদ্ধে বঙ্গমাতার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, যে কোনো সিদ্ধান্তের আগে আমার মা বঙ্গবন্ধুকে আলাদা করে ডেকে নিয়ে ১০-১৫ মিনিট একা থাকার পরামর্শ দিতেন। দেশ স্বাধীনের বিষয়ে আমার মা পেছন থেকে বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে সহায়তা করেছে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





