বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে শেখ হাসিনা ১৫৩ জন জারজ সংসদ সদস্য তৈরী করেছেন। আর বাকী ১৪৭ জন নির্বাচিত করেছে কিছু গরু-ছাগল। কোন মানুষ তাদের নির্বাচিত করেনি।
এ সময় প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি আরও বলেন, বাংলাদেশ যখন পুড়ে শেখ হাসিনা তখন পান খায়, পিঠা পায়েস খায়। আর তার সাথে যোগ দেয় দেশের কথিত সুশীল সমাজ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারাবন্ধি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, শেখ হাসিনা বিশ্বাস করে ভারত সকল ক্ষমতার উৎস। সে জনগণের ক্ষমতায় বিশ্বাস করেনা। কিন্তু আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস।
তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, ভারত যদি বাংলাদেশের জনগণকে ভালোবাসে, তাদের ভালোবাসা চায় তাহলে একটি নির্দিষ্ট দলের সাথে শুধু তাদের সম্পর্ক রাখলে চলবেনা। বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। আর যদি তারা মনে করে বাংলাদেশে শুধু তাদের একটি মাত্র বান্ধবী হলে চলবে তাহলে বাংলাদেশের মানুষের মনে ভারত বিরোধী মনোভাব আরও বাড়বে।
ভারত গুন্ডে ছবির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা। এদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করেনা। তারা এই যুদ্ধকে ভারত-পাকিস্তানের যুদ্ধ মনে করে তাই ৭১সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পনের সময় দেশের কোন সেক্টর কমান্ডারকে যেতে দেয়নি, যেতে দেওয়া হয়নি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনা প্রধান।
বিএনপির এ নেতা বলেন, নেতাদের দেখা যায় শুধু বক্তৃতার সময়, পদপদবির তদবিরের সময়। আন্দোলনের সময় কোন নেতাকে দেখা যায়না। আন্দোলনে থাকে তৃণমুলের নেতা-কর্মীরা।
তিনি আরো বলেন, কেবল শ্লোগান দিয়ে তারেক রহমানকে মুক্ত করা যাবেনা। গণতন্ত্রেরও মুক্ত করা যাবেনা, জনগণের অধিকার আদায় হবেনা। এজন্য প্রয়োজন কঠোর আন্দোলন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১১মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
শেখ হাসিনা ১৫৩ জন জারজ সংসদ সদস্য তৈরী করেছে: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে শেখ হাসিনা ১৫৩ জন জারজ সংসদ সদস্য তৈরী করেছেন। আর বাকী ১৪৭ জন নির্বাচিত করেছে কিছু গরু-ছাগল। কোন মানুষ তাদের নির্বাচিত করেনি। এ সময় প্রধানমন্ত্রীর সমালোচনা





