নারায়নগঞ্জে সাংবাদিক ইলিয়াছ শেখ হত্যা ও ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় ২১ নেতাকর্মীর কারাদণ্ড প্রদানের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী মতিউর রহমান আকন্দ যৌথ বিবৃতি প্রদান করেন।
অবিলম্বে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীদের হয়রানী বন্ধ এবং আটককৃত নেতা-কর্মীদের মুক্তি দেয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
অন্য একটি বিবৃতিতে নারায়ণগঞ্জের বন্দরে ইলিয়াছ শেখ নামে একজন সাংবাদিককে হত্যা করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী মতিউর রহমান আকন্দ।
বিবৃতিতে তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক বিজয় পত্রিকার স্টাফ রিপোর্টার ও ফটোসাংবাদিক ইলিয়াছ শেখকে সোমবার রাত ৯টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের একটি বাজারে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় মাদক ব্যবসায়ী ও অবৈধভাবে গ্যাস সংযোগের সাথে জড়িতদের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করার কারণেই তাকে হত্যা করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে, একজন সাংবাদিকও তাদের কর্মস্থলে আজ নিরাপদ নয়। ইতোপূর্বে বিভিন্ন হুমকি-ধমকির কারণে তিনি তার জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই সরকারের আমলে অনেক সাংবাদিককে জীবন দিতে হয়েছে, যার সর্বশেষ শিকার হলেন সাংবাদিক ইলিয়াছ শেখ। আমরা এ ন্যক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অবিলম্বে সাংবাদিক ইলিয়াছ শেখসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং সাংবাদিক দলন-পীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি
এমআর





