জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে আগুন দিয়েছে যুক্তরাষ্ট্রের বিএনপি নেতা-কর্মীরা।
শনিবার নিউইয়র্ক সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
এ সময় প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দিচ্ছিলেন।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী বক্তৃতা দেয়ার সময় যুক্তরাষ্ট্রের স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জাতিসংঘ সদর দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এক পর্যায়ে শেখ হাসিনার ছবিতে আগুন ধরিয়ে আনন্দ প্রকাশ করে বিএনপি কর্মীরা।
একই সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে পাশাপাশি অবস্থান নেয়। এমন অবস্থায় কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়।
ঢকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





