রাজধানী ঢাকার কাটাবন মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল হাসানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম হাফেজ মাওলানা আবুল হাসানের ইসলামী আদর্শ প্রচার ও প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভুমিকার কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম হাফেজ মাওলানা আবুল হাসান বৃহস্পতিবার বিকাল ৫:৩০মিনিটে ব্রেইন স্ট্রোক করে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা গতকাল ২০ আগষ্ট রাত ১১ ঘটিকার সময় কাটাবন মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি
এমআর





