জাতীয় নির্বাচনের মতো সব নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।
রংপুরের পীরগঞ্জের ফতেপুরে পৈত্রিক বাড়ি জয়সদনে সোমবার এক কর্মী সম্মেলনে জয় এই মত দেন।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হওয়ার পক্ষে মত দিয়েছেন।
জয় বলেন, “আমেরিকায় নির্দলীয় কোনো নির্বাচন হয় না। ইউরোপ, কানাডা, ভারতেও কোনো নির্দলীয় নির্বাচন হয় না। স্বৈরাচারদের আইন বাতিল করে আমাদের ফিরে যাওয়া উচিত। সব নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত।”
তিনি বলেন, “আওয়ামী লীগ বেশি ভোট পেয়েছে। তবে অনেক কারণে বিপুলভাবে হয়ত সিট পায়নি।”
বিভিন্ন উপজেলায় জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর জয় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “জামায়াতও এই নির্বাচনে অংশ নিতে পারছে, যারা আইনগতভাবে নিষিদ্ধ। এটা লজ্জার বিষয়।”
সোমবার সকালে বাবা ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন জয়। এরপর কেক কেটে নানা বঙ্গবন্ধুর ৯৪তম জন্মবার্ষিকী উদযাপন করেন। কর্মীসভা শেষে বেলা পৌনে ১১টার দিকে ফতেপুর থেকে মোটর শোভাযাত্রা নিয়ে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হন জয়। সেখান থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকা ফিরবেন বলে জানা গেছে।
কর্মীসভায় আরো বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, হুইপ ইকবালুর রহিম, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রংপুর,১৭মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত: জয়
জাতীয় নির্বাচনের মতো সব নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। রংপুরের পীরগঞ্জের ফতেপুরে পৈত্রিক বাড়ি জয়সদনে সোমবার এক কর্মী সম্মেলনে জয় এই মত দেন। এর আগে আওয়ামী লীগের
সান্তান্দারকে উড়িয়ে রিয়ালের টানা চতুর্থ জয়
এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারানোর পর এবার রেসিং সান্তান্দারকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলের জয়ে লা লিগায় টানা চতুর্থ জয় তুলে নিয়েছে হোসে মরিনিওর দল। গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও ইয়ান দিয়োমান্দে। এর আগে, অন্য ম্যাচে জয় পেয়েছিল বার্সাও। তারা ৬-০ গোলে হারিয়েছে আলাভেসকে।
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: দেলোয়ার হোসেন
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-০১ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী দেলোয়ার হোসেন।
গালাতাসারাইকে ৪-১ গোলে উড়িয়ে বার্সেলোনার টানা দশম জয়
শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম জয়ের কীর্তি গড়েছে হ্যান্সি ফ্লিকের দল।
রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের দাপুটে জয়
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে বড় জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগের ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল ডেনমার্ক। তবে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।
কেইনের পেনাল্টি মিস, শেষদিকে স্পেনের নাটকীয় জয়
নেশনস লিগে দারুণ এক প্রত্যাবর্তনের ম্যাচ উপহার দিয়েছে স্পেন। ওয়েম্বলিতে একসময় ২-১ গোলে পিছিয়ে পড়েও শেষ ৩৫ মিনিটে দুই গোল করে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
















