বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের ছোট ভাই মো: শরিফুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম মো: শরিফুল ইসলাম আজ (১৭ নভেম্বর) সকাল ১০টা ৪৫মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
তিনি বেশকিছুদিন যাবৎ কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫বছর। তিনি স্ত্রী, ২ছেলে পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা তার নিজ গ্রামের বাড়ী চাঁপাইনবাবগঞ্জে নেওয়ার পর অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি
এদিকে, নূরুল ইসলাম বুলবুলের ছোট ভাই এবং ঢাকা মহানগরী উত্তরের তুরাগ দক্ষিণ থানার মহিলা বিভাগের সহকারি সেক্রেটারি আফরোজা রুনার স্বামী শরিফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
আজ (১৭ নভেম্বর) এক শোকবাণীতে তিনি বলেন, শরিফুল হকের মৃত্যুতে আমরা শোকাভিভূত। তার পুরো পরিবারই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়। মহানগরী আমির মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাকে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারের দোয়া করেন।
তিনি তার শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে তাওফিক কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





