যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
বুধবার যুক্তরাষ্ট্রের নতুন এ প্রেসিডেন্টকে অভিনন্দন জানান তিনি।
বিএনপির চেয়ারপার্সেনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, মঙ্গলবারের নির্বাচনে ৭০ বছর বয়সী ট্রাম্প হারিয়েছেন সাবেক ফার্স্টলেডি ও যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ্যে ২৭০টি পেলেই চলে। সেখানে বুধবার ভোট গণনা শেষে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের ২৮৯টি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ভোট পেয়েছেন ২১৮টি।
নতুন বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চার বছর দায়িত্ব পালনের জন্য শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হবেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।
এমই





