দেশ-জাতি এবং জাতীয়তাবাদী শক্তির জন্য তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন, বাংলাদেশের রাজনীতির অগ্রভাগে বীরদর্পে এগিয়ে যাচ্ছেন তারেক রহমান। আমরা যারা রয়েছি তারা সঠিকভাবে ডিফেন্স ধরে রাখতে পারলে বিজয় আমাদের সুনিশ্চিত।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ তার বিরুদ্ধে নানান অভিযোগ করছে। কিন্তু তারা তা প্রমাণ করতে পারেনি এবং পারবেও না।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, তারেক রহমান সকলকে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিতে সম্পৃক্ত করেছেন। তিনি বাংলার মানুষের মনে স্থায়ী আসন পেয়ে গেছেন। এটা অনেকে মেনে নিতে পারছেন না। সেজন্য তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠেনর সভাপতি আবুল হোসেন।
জেআই





