“মাওলানা আব্দুল লতিফ নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একাংশ ২০ দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় বিএনপির ভাঙন নিশ্চিত” নৌমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার বেলা ১১টার দিকে মাদারীপুর শহরের লেকেরপাড়ে অবস্থিত একটি ক্লিনিকের লিফট উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নৌমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। আর জামায়াত ৭১-এর খুনি। ২০ দল যার যার স্বার্থ নিয়ে একত্রিত হয়েছিল। এখন তাদের আয়ুষ্কাল শেষ হয়ে গেছে।

এরপর মন্ত্রী লেকের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, প্রাক্তন পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী প্রমুখ।

এমএম