বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, জনগনের আকাংখিত অবাধ-নিরপেক্ষ-সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন একটি নিরপেক্ষ সরকার বা জাতীয় সরকার। নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত শক্তিশালী ইসি নয়, নিরপেক্ষ বা জাতীয় সরকার।

শুক্রবার সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হল মিলনায়তনে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি-বিএনজিপির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে“ আগামী জাতীয় নির্বাচন ও জনপ্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, সংবিধানে বর্ণিত আছে জনগন সার্বভৌম ক্ষমতার অধিকারী। আর সেই জনগনের আকাংখা পূরন না হলে তো সংবিধানের প্রতি অবজ্ঞা করা হয়। নির্বাচন হতে হবে জনগনের আকাংখা পূরনের লক্ষে।নিরপেক্ষ বা জাতীয় সরকারের দাবী আদায় করতে পারলেই কেবল শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব। দলীয় সরকারের অধিনে কোন নির্বাচন কমিশনারই নিরপেক্ষ বা শক্তিশালী হতে পারবে না।

তিনি আরও বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারীর পূর্বে প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী অর্ন্তবর্তিকালীন সরকারের অংশগ্রহনের মাধ্যমে তৎকালীন বিরোধী দলের উচিত ছিল নির্বাচনে অংশগ্রহ করা। সেই প্রস্তাব না মেনে ও নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি চরম ভুল করেছে। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ক্ষমতা খুবই সিমিত। রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরমর্শ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করতে হবে। তাই রাষ্ট্রতির উচিত প্রধানমন্ত্রীর দেয়া তালিকা নিয়ে সকল দলের সাথে প্রকাশ্যে আলোচনা করা।

পার্টির সভাপতি জাহিদ ইকবালের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকমল বড়ুয়া, সাবে এমপি গোলাম মাওলানা রনি, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মো: মঞ্জুর হোসেন ঈসা,

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মোহাম্মদ হানিফ, ঘুরে দাড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী, কবি সুলতান আহমেদ বিশ্বাস, পার্টির সহ-সভাপতি আরাফাত মাহমুদ, যুগ্ম সম্পাদক মো: সাইফুল ইসলাম, নুর আলম সিদ্দিকী মানু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: মনিরুল ইসলাম, নির্বহী সদস্য মাহফুজুর রহমান রাহাত প্রমুখ।

এআই