‘তারেক রহমান আগামীর রাষ্ট্র নায়ক এবং রাষ্ট্র পরিচালনা করবেন। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেননি। তার ধমনিতে বইছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের রক্ত।

আমরা জিয়া সেনা, আমরাই তারেক সেনা। তারেক রহমানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আমরা রুখে দেবো।’ এমনটাই বলেছেন সুইডেন যুবদলের সভাপতি আমিন বিল্লাল।

স্টকহোমে গত সোমবার স্থানীয় সময় রাত ৯টায় সুইডেন যুবদলের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সুইডেন বিএনপির একাংশের সাধারণ সম্পাদক মাসুদুল হক হিমু বলেন, ‘এখন নিজেদের দলীয় হানাহানি বন্ধ করতে হবে।

কিভাবে আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে নির্মূল করা যায় তা নিয়ে ভাবতে হবে। ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে হবে।’

সভায় আরো উপস্থিত ছিলেন সুইডেন ছাত্রদলের সভাপতি আশরাফ চৌধুরী, সাধারণ সম্পাদক মোশাররফ হুসাইন, জাকির আলী, ইমতিয়াজ, মুজিব আলী, ইফতেখার, তানভির হুসাইন, আতিক রনি, সাইদ হোসেন, সাইদ, ইমু, আখতার প্রমুখ।

এসএইচ