সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কাছে মানুষের জীবন ও ভোটাধিকার নিরাপদ নয়।
বুধবার বিকালে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে গুম, বিচার বহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নিপীড়ন প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে মির্জা আলমগীর বলেন, ‘আর সময়ক্ষেপণ করবেন না, জনগণের নিরাপত্তা, স্বাধীনতা, স্বার্বভৌমত্বসহ আপনারা সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। সেজন্য নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সব দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করুন।’
তিনি বলেন, নির্বাচনে জনগণ যে দলকে চাইবেন তারাই সরকার গঠন করবে।
ফেনী হত্যাকাণ্ডের ঘটনায় এক বিএনপি নেতাকে গ্রেফতার করে সরকার এ ঘটনার দৃষ্টি অন্য দিকে ফেরাতে চায় বলে অভিযোগ করেন তিনি।
মির্জা আলমগীর বলেন, র্যাকে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি। কিন্তু বর্তমান সরকার এ বাহিনীকে মানুষের জীবন হরণকারী বাহিনীতে পরিণত করেছে। সেজন্য বিএনপি র্যা বের বিলুপ্ত দাবি করেছে।
তিনি বলেন, ‘দেশের মানুষ এখন শেখ হাসিনার হাত থেকে মুক্তি চায়। তারা এখন বলছেন আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।’
জিয়াউর রহমানের নামে কুৎসা রটানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষনা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। অথচ তাকে বলা হয়, তিনি নাকি মুক্তিযুদ্ধ করেননি।’
শেখ হাসিনার স্বদেশ প্রত্যবর্তনের জন্য জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগেরও পুন:জন্ম দিয়েছেন জিয়াউর রহমান।
বিএনপি চেয়ারপারসন জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ, এম এ মান্নান, আবদুল মান্নান, আবদুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, আসাদুজ্জামন রিপন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা সম্পাদক খায়রুল কবীর খোকন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমূখ।
মুন্সীগঞ্জ, এমএইচ,২৮ মে(টাইমনিউজবিডি.কম)//জেডআই
রাজনীতি
'আওয়ামী লীগের কাছে মানুষের জীবন ও ভোটাধিকার নিরাপদ নয়'
সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কাছে মানুষের জীবন ও ভোটাধিকার নিরাপদ নয়। বুধবার বিকালে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে গুম, বিচার বহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নিপীড়ন প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।





