প্রতিবছরের মতো এবারও পবিত্র ওমরাহ পালন করতে সৌদি যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ৮ জুলাই বুধবার তিনি সৌদি আরব যাচ্ছেন ।

একইসময়ে ওমরাহ পালন করতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও সৌদি আরবে অবস্থান করবেন।
দলের অন্য একটি সূত্রে জানা গেছে, তারেক রহমান স্ত্রী- কন্যাসহ দুবাইতে খালেদা জিয়ার সঙ্গে মিলিত হয়ে ৮ জুলাই মদিনা মনোয়ারা মোহাম্মাদ বিন আব্দুল আজিজ বিমান বন্দরে অবতরণ করবেন।
পবিত্র মদিনা মনোয়ারায় ৮, ৯, ১০ জুলাই অবস্থান করে তারা মসজিদে নববিতে নামাজ পড়বেন এবং রাসুলের (সা.) রওজায় মুবারক জিয়ারত করবেন।
পবিত্র মদিনায় ইবাদত সম্পন্ন করে ১১ জুলাই ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় পৌঁছানোর কথা রয়েছে তাদের। মক্কায় ১১, ১২, ১৩ জুলাই অবস্থান করে তারা ওমরাহ পালন করবেন এবং ১৩ জুলাই মক্কা মোকাররমায় পবিত্র লাইলাতুল কদরের নামাজ ও ইবাদতের মাধ্যমে আতিবাহিত করবেন।

১৪ জুলাই খালেদা জিয়া বাংলাদেশের উদ্দেশ্যে ও তারেক রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে সৌদি আরব ছাড়ার কথা রয়েছে।

এমএইচ