১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ৭ জুন ৬ দফা। ২৩ জুন আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই ৩ দিবসে মোট ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আগামীকাল ১৭ মে (শনিবার) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সময় বঙ্গবন্ধু ভবন এবং সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় ধানমন্ডিতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
এরপর গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনাকে ফুলের শুভেচ্ছা নিবেদন। সর্বশেষ বিকাল সাড়ে ৩টায় ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
আগামী ৭ জুন ১৯৬৬ সালের ৬ দফা উপলক্ষে ১ দিনের কর্মসূচি গ্রহণ করেছেন আওয়ামী লীগ। এ কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সময় বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় ধানমন্ডিতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
বিকাল সাড়ে ৩টায় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সভাপতিত্ব করবেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ২৩-২৮ জুন পর্যন্ত মোট ৬ দিনের কর্মসূচি গ্রহন করেছে দলটির কেন্দ্রীয় নেতারা। এই কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সময় বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় ধানমন্ডিতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
সকাল সোয়া ৭টায় বঙ্গবন্ধু ভবনের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করা হবে। বিকাল ৪টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে থেকে গণর্যা লি শুরু হয়ে বঙ্গবন্ধু ভবনের সামনে এসে শেষ হবে। ২৪, ২৫, ২৬ ও ২৭ জুন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্বশেষ ২৮ জুন আলোচনা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে ছোট ছোট কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি স্বরণিকা প্রকাশ করবে দলটি। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে আহ্বায়ক করে স্বরণিকা প্রকাশের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সাংস্কৃতিকমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। র্যাসলি সফল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে আহবায়ক করে একটি কমিটি দেয়া হয়েছে। এছাড়াও র্যাোলিতে কেউ অসুস্থ হলে তাকে দ্রুত চিকিৎসা দেয়ার জন্য আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুঁইয়া ডাবলুকে দ্বায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়াও দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিলবোর্ড লাগানো ও সাজ-সজ্জার জন্য গণপূর্তমন্ত্রী ইনঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি কমিটি দিয়েছে দলের নীতিনির্ধারকরা।
[b]ঢাকা, এমআর, ১৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
রাজনীতি
তিন দিবসে আ'লীগের ৮ দিনের কর্মসূচি
১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ৭ জুন ৬ দফা। ২৩ জুন আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই ৩ দিবসে মোট ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।





