কারাবন্দি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ (শনিবার) সকাল ১০টায় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকীর নেতৃত্বে শাহবাগ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে রমনা পার্কের সামনে যাওয়ার পর পুলিশের হামলায় ছত্রভঙ্গ হয়ে যায়।
এসময় পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ২টি মোটর সাইকেল থানায় নিয়ে যায়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানভীর রেজা রুবেল, সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, যুগ্ম সম্পাদক মহিন উদ্দিন রাজু, আনিস শামীম, সাইফ মাহমুদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন নাছির, মোঃ হাসানুর রহমান হাসান, সোহেল সরকার, প্রচার সম্পাদক আক্তার হোসেন, দফতর সম্পাদক এস এম ইসামন্তাজ ইজাজ, কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের আহবায়ক নিজাম উদ্দিন রিপন, সদস্য সচিব সোহেল রানা, তোহিদুর রহমান তাজ, এনামুল, সাজ্জাদ।
আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আহবায়ক করিম প্রধান রনি, যুগ্ম-আহয়বায়ক শরীফ আহমেদ প্রধান, মো. এনামুল হক, জাহিদ হাসান শাকিল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আহবায়ক শ্যামল মালুম, যুগ্ম-আহবায়ক খন্দকার আনিসুর রহমান অনিক, ওলি আহমেদ, ফজলুল হক মুসলিম হলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম-আহবায়ক ইজাজুল কবির রুয়েল, সলিমুল্লাহ মুসলিম হলের সদস্য সচিব এইচ এম আবু জাফর, যুগ্ম-আহবায়ক ওয়াসিম খান মুক্ত, তরিকুল ইসলাম, নাছির উদ্দিন শাওন, মিরাজ হোসেন, আলামিন, জগন্নাথ হলের সদস্য সচিব গণেশ চন্দ্র রায় সাহস।
এছাড়া আরও ছিলেন- মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহজাহান শাওন, মো. তারেক হাসান, স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মমিনুল ইসলাম জিসান, মাস্টার দা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন, রুবেল মিয়া, ফিরোজ আলম, হাজী মুহাম্মদ মুহসিন হল ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন রিয়াজ, সাইদুল ইসলাম মাহফুজ, ওমর সানী, অমর একুশে হলের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল রিয়াদ, বিজয় একাত্তর হলের রাকিব প্রমুখ।
এমবি





