নির্বাচন কমিশনে নাগরিক সংলাপে গিয়ে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সাহস করে সত্য কথা বলার জন্য সুশীল সমাজকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে বুলু মুক্তি পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সুশীল সমাজের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সাহস করে যে মতামত দিয়েছেন তার জন্য সুশীল সমাজকে ধন্যবাদ জানাই।

এমএনজে