অনির্দিষ্ট কালের অবরোধের ৯ম দিনে অবরোধ সফল করতে রাজধানীসহ সারাদেশে মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে ছাত্রশিবির। কর্মসূচি পালনকালে পুলিশ হামলা চালিয়ে ৩০জন নেতাকর্মীকে আহত করেছে, গ্রেপ্তার করেছে ১১০জন নেতাকর্মীকে।

ঢাকা মহানগরী পশ্চিম:

নবম দিনের অবরোধ সফল করতে রাজধানীতে মিছিল, অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা।

সকাল ১০টায় কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি মিছিল ধানমন্ডি এলাকায় শুরু হয়ে সড়ক অবরোধ করে। এসময় শাখা সভাপতি তামিম হোসেনসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।                      

ঢাকা মহানগরী উত্তর:

রাজধানীর উত্তরা, বিমানবন্দর ও তেজগাঁও এলাকায় মিছিল ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।

সকাল সাড়ে ৮টায় রাজধানীর উত্তরায় কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রাকিব মাহমুদ সজলের নেতৃত্বে মিছিল ও রাজপথ অবরোধ করে নেতাকর্মীরা। এছাড়া শাখা সেক্রেটারি তারিক হাসান, প্রচার সম্পাদক জাকের হোসাইনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগরী পূর্ব:

সকাল ৯টায় রামপুরা বনশ্রীতে রাজপথ অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা।

অবরোধে নেতৃত্বদেন মহানগরী সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী প্রচার সম্পাদক আবদুল কাদের, ছাত্রকল্যাণ সম্পাদক আশরাফ উদ্দিন প্রমুখ।

কুমিল্লা মহানগরী:

অবরোধ সফল করতে নগরীতে বিশাল মিছিল ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবির কুমিল্লা মহানগরী শাখা।

সকাল ১০ টায় শাখা সভাপতি শাহ আলমের নেতৃত্বে একটি মিছিল নগরীর শাসনগাছা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে। এ সময় শাখা সেক্রেটারি কামাল হোসেনসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া শহর:

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের উপজেলা মোড়ে অবরোধ করে শহর শিবিরের অফিস সম্পাদক উসমান গণির নেতৃত্বে কুষ্টিয়া শহর শিবিরের নেতাকর্মীরা। এ সময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জ জেলা:

অবরোধ সফল করতে রাজপথ অবরোধ করে ছাত্রশিবির মুন্সিগঞ্জ জেলা শাখা। সকাল ১০টায় ঢাকা-মুন্সিগঞ্জ বাইপাস সড়ক অবরোধ করা হয়। এতে শাখার বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা অংশ নেয়।

বিয়ানীবাজার উপজেলা:

বিয়ানীবাজারে বিক্ষোভ করেছে ছাত্রশিবির। দুপুর আড়াইটার দিকে পৌর শহরের কলেজ রোড মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণবাজারে গিয়ে রাজপথ অবরোধ করে।

কেএইচ