জাতীয় একাদশ সংসদ নির্বাচনের প্রচারণা চালাতে আগামী ১৯ ডিসেম্বর সিলেট যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী বুধবার বেলা ১১ টার বিমানে করে সিলেট যাবেন পধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে পৌছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি জানান, ওই দিন সিলেট পৌঁছে প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারপর নগরের আলিয়া মাদরাসার মাঠে জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন।
মুহিব





