বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তারেক রহমানের বেশ কিছু ছবি ও পোস্টার ভেঙ্গে ফেলেছে এবং তুলে দিয়েছে প্রজন্ম লীগের কর্মীরা।
আজ বেলা পোনে একটার দিকে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের একটি মিছিল থেকে এই ভাংচুরের ঘটনা ঘটে।
মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ কর্মীরা তারেকের বেশ কিছু ছবি ভেঙ্গে ফেলে এবং বড় বড় কাপড়ে তারেকের ছবি সংম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলে।
এ সময় তারা বলেন, ঢাকা শহরের কোথাও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কোন ছবি থাকতে পারবে না।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশেপাশে থাকা বেশ কিছু পুলিশ সদস্য এ সময় ঘটনাস্থলে আসলে প্রজন্ম লীগের কর্মীরা সেখান থেকে চলে যায়।
তবে, এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি বা এর অংগ-সংগঠনের কোন নেতা-কর্মী না থাকায় কোন ধরনের সংঘাতের ঘটনা ঘটেনি।
কেবি





