[b]ঢাকা:[/b] সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে না পারায় প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা অধ্যাপক আবু সাইয়িদ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এসময় তিনি কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দেন ।
অধ্যাপক আবু সাইয়িদ ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেসহ স্থানীয় যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরে ফলাফল পাল্টে দেয় বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের সাথে এব্যাপারে বার বার অভিযোগ করেও কোন ফলাফল পাইনি।
রাজনীতি
সিইসির পদত্যাগ দাবি করলেন অধ্যাপক আবু সাইয়িদ
ঢাকা: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে না পারায় প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা অধ্যাপক আবু সাইয়িদ।





