প্রধানমনন্ত্রী শেখ হাসিনা জনসভায় যা বলেছেন তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
টেলিফোনে একটি গণমাধ্যমকে আওয়ামী লীগের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবরুদ্ধ নন প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নির্লজ্জ মিথ্যাচার।
রিজভী আরো বলেন, সারা দেশের মানুষ জানে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে পুলিশির বেষ্টনীর মাধ্যমে তার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
জেএ





