ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে আগামীকাল রবিবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, “ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার নিন্দা এবং প্রতিবাদে শান্তিকামী বিশ্ববাসী সোচ্চার হয়েছে। মানবতার শত্রু ইসরাইল ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে মানবতাকেই ধ্বংস করছে। ইসরাইল জাতিসংঘ সনদে বর্ণিত আন্তর্জাতিক মানবাধিকার লংঘন করে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে।
গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী ১৩ জুলাই রবিবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছে।
ঘোষিত এ বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য সকল শাখার প্রতি উদাত্ত আহবান ডা. শফিকুর রহমান।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





