২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, খালাসের রায়কে সাজায় পরিণত করতেই তারেক রহমানের বিরুদ্ধে এই রায় এসেছে। তিনি বলেন, আদালতের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। ছায়ার নেপথ্যে দখলদার-জালিমশাহীর নীতিই হচ্ছে দেশকে নেতা-সেনা ও মেধাশূন্য বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করা।
এ অশুভ লক্ষ্য অর্জনে দিল্লীর সরাসরি হস্তক্ষেপ ও বাস্তবায়ন ৫ই জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে শেখ হাসিনাকে গদিতে বসানো হয়। তারপরের ইতিহাস দিল্লীর ফর্মুলায় দেশকে পালাক্রমে নেতা-সেনা ও মেধাশূন্য করার করুণ ইতিহাস। পিলখানায় নির্মম সেনা হত্যাযজ্ঞ দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ অগণিত নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের, দেশপ্রেমিক নেতাদের ফাঁসিতে ঝুলানো এ চক্রান্তেরই ধারাবাহিকতা।
সুতরাং, দেশবাসী ক্ষুব্ধ, বিস্মিত ও স্তম্ভিত হলেও তারুণ্যের প্রতীক, জনপ্রিয় তরুণ নেতা তারেক রহমানের এ সাজাকে খন্ডিতভাবে দেখার সুযোগ নাই। সময় এসেছে, সাহসের সাথে সত্যকে দিনের আলোকে উদ্ভাসিত করার। দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে প্রকাশ্যে নিলামে ওঠানো হয়েছে। নাম উচ্চারণ না করলেও দেশবাসী জানেন, জাতির দুশমন কারা।
একজন নাগরিক ও রাজনীতিক হিসেবে আমার বিনীত আবেদন, কালক্ষেপন না করে সকল দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হোন। আধিপত্যবাদ ও দখলদার জালিমশাহীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলুন। মনে রাখবেন, জাতীয় মুক্তির সাথেই তারেক রহমান ও সবার ভাগ্য জড়িত।
এফএফ





