আর কোন পিছনে ফেরা নয়, প্রতিরোধ আসলে পাল্টা প্রতিরোধ করা হবে। আর আমরা এই অনির্বাচিত অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে পরাজিত করব বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত‌ বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর রায় বলেন, আমাদের আরো ১০০ নেতা কর্মীকেও যদি কারাগারে পাঠানো হয়, তাহলে জাতীয়তাবাদীর রাজনীতি নেতৃ শুন্য হবে না। এর পরেও আমরা নির্দলীয় তত্বাবদায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠ নির্বাচন চাই।

আ ক ম মোজাম্মেল হকের এক কথার প্রেক্ষিতে তিনি বলেন, আওয়ামীলীগের জনপ্রিয়তা এখনো পর্যন্ত নির্বাচনে জয়লাভ করার মত হয়নি, যদি তাতে বিশ্বাস করেন, তাহলে আসুন, একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করুন।

তিনি বলেন, যদি বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনে বিশ্বাস করেন, আমি বলতে পারি, বেগম খালেদা জিয়ার সাথে দেশের যেকোন আসন এমনি আপনার পিতৃভূমি গোপলগঞ্জেও যদি নির্বাচন করেন তাহলেও আপনি পরাজিত হবেন।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস রক্তে দিয়ে।৭১ সালে ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েই এটা অর্জন করেছে। আর সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দিব।

যুব দলের সভাপতি মোয়াজ্জেম সোসেন আলাল বলেন, আইনও সালিশ কেন্দ্রের একটি রির্পোট এর তত্বের ভিত্তিতে তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে কি পরিমান অত্যাজার নির্যাতন হয়েছে, তা পরিস্কার হয়েছে। প্রতিমাসে ২-৩ জন সাধারন মানুষ হত্যার শিকার।

তিনি বলেন, আগামীর রাজনীতিতে তারেক রহমানের গুরুত্ব বুঝতে পেরেই বর্তমান সরকার তাকে মাইনাস করার চেস্টা করছে।

আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড.আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী দলের যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান প্রমূখ।

এমএ/এসএইচ