ফুটপাতের ভাসমান দোকানগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের কারণে সরানো যাচ্ছেনা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
সেমিনারের প্রশ্ন উত্তর পর্বের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুটপাতের ভাসমান দোকানগুলো কেন সরানো যাচ্ছে না তা আপনার ভালো করেই জানেন। সেগুলো সরানো হলে ছিন্নমুল মনুষগুলোর আয়ের উৎস বন্ধ হয়ে যাবে। এতে স্থানীয় জনপ্রতিনিধিদের ভোট কমে যাবে।
এ সময় তিনি এই ব্যাপারে দলের পক্ষ থেকে পদক্ষেপ নিতে এইচ টি ইমামকে আহ্বান জানান।
সোমবার বিকেলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত “এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যোগাযোগ ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগত” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বিশ্বরোর্ড গুলো ব্যাটারি চালিত ইজিবাইকে ভরে গেছে। জনপ্রতিনিধিরাই এর মদদ দিচ্ছে। এটা চলার কারণে অনেকে কমিশন পায়। এদের কারণেই এগুলো রোধ করা যাচ্ছে না।
তিনি বলেন, আমরা অনেক ভিআইপিরা রাস্তার উলটো পথ দিয়ে যাই। আর সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা যানযটে আটকে থাকে। সেদিকে আমরা লক্ষ করি না। এ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলেই দেশের উন্নয়ন হবে।
নিজ দলের নেতাকর্মীদের সমালোচান করে তিনি বলেন, চিনি না, জানিনা, পুরো বাংলাদেশ বিলবোর্ড ভরে গেছে। বিলবোর্ডে লেখা থাকে সাম্ভব্য দপ্তর সম্পাদকসহ নানান পদবি। অন্য দলের সমালোচান করার আগে আমাদের নিজেদেরে আগে সূত্রোতে হবে। এই বিলবোর্ডের কারণে সড়ক দূর্ঘটান বৃদ্ধিপায়।
তিনি আরও বলেন, এখন আর রাস্তার জন্য সড়ক দূর্ঘটনা হয় না। বেপরোয়া চালক ও ফিটনেস বিহীন গাড়ির কারনেই দূর্ঘটনা হয়।
ঢাকা-আড়িচা মহা সড়ক রোর্ড সেফটির মডেল। আমাদের পাঠ্যপুস্তকে ট্রাফিক রুলের বিষয় বিষয়টি অন্তভূক্তি করলে জনসচেতনা বাড়বে। তাই এই বিষটি প্রাথমিক পাঠ্যপুস্তকেও অন্তভূক্তির জন্য শিক্ষমন্ত্রণালয়ের প্রতি আহবান জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, ১৪৪ টি ব্ল্যাকস্পট শনাক্ত করা হয়েছে। এ জন্য ১৬৫ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে। সড়ক দূর্ঘটনা রোধে খুব শীগ্রই এর কাজ শুরু হবে।
তিনি বলেন, আগামী জুন মাসের মধ্যে ঢাকা-চট্রগ্রাম চার লেন মহাসড়ক চালু হবে। এর ফলে ৪-থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে মানুষ ঢাকা থেকে চট্রগ্রাম পৌঁছাতে পারবে।
এদিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কও আগামী মে মাসে চালু হবে। এবং ২০১৯ সালের মধ্যে ঢাকা মেট্রোরেল সার্ভিস চালু হবে। এতে করে ঢাকা উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত আসতে ৩৭ মিনিট সময় লাগবে।
মন্ত্রী বলেন, এই উন্নয়নকে বাধগ্রস্থ করতে বিএনপির কর্মকান্ড ইতোমধ্যে শুরু হয়েগেছে।তাদের ছোঁড়া ইটের আঘাতে আজ একজন নারী প্রান হারিয়েছে। তাদেরকে আমি বলতে চাই দেশের উন্নয়ন শুধু আওয়ামী লীগের জন্য নয়।
এ উন্নয়ন দেশের ১৬ কোটি মানুষের। এর মধ্যে আপনারাও পরেন। দেশে সহিংসতা করলে জনগণের জানমাল রক্ষায় সরকার কঠোর অবস্থানে থাকবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এইচ টি ইমাম বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর বার বার হামলা হয়েছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কখনো গাড়িতে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করে নি। গাড়ি ভাংচুর করেনি। তাই যারা এগুলো করে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে সিভিল সোসাইটির প্রতি আহ্বান জানান এইচ টি ইমাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশান সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার উকিল, কার্যানির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান বিশিষ্ট অভিনেতা ইলিয়াস কাঞ্চন, বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ আবুল মকছুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
এমআর/এসএইচ





