২০১৪ সালের ২৬ রমজানে সৌদি আরবে ওমরা করতে গিয়ে মা খালেদা জিয়ার সঙ্গে শেষ দেখা হয়েছিলো আরাফাত রহমান কোকোর। ওই সময় বড় ভাই তারেক রহমানও পরিবার নিয়ে সেখানে হাজির হয়েছিলেন। এরপর মায়ের সঙ্গে আর দেখা হয়নি কোকোর। ২০১৪ সালের ১৯ জুলাই রাতে ওমরা পালনের উদ্দেশ্যে বেগম জিয়া সৌদি আরবে যান।
সিঙ্গাপুর থেকে মায়ের সঙ্গে ওমরা করতে আরাফাত রহমান কোকো তার স্ত্রী শর্মিলা রহমান ও তাদের দুই মেয়ে নিয়ে সৌদি আরবে হাজির হন। এসময় তার বড় ভাই তারেক রহমানও তার পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরবে যান। ওই সময় এক সঙ্গে পরিবারের সব সদস্য মিলে ওমরা পালন করেন বেগম জিয়া। এরপর ওই বছরের ২৫ জুলাই ২৬ রমজান খালেদা জিয়া দেশে চলেন আসেন। এটাই ছিল বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শেষ দেখা।
এমএইচ/ইআর





