রোহিঙ্গাদের রক্তে রঞ্জিত মিয়ানমার সরকার থেকে আনা চাল সাধারণ মানুষ কিনছেনা বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি আজ  সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ তথ্য জানান।

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।

‘চালের দাম কমাও, মানুষ বাঁচাও’ শিরোনামে আয়েজিত মানববন্ধনে দুদু বলেন,চালের দাম এখন সত্তর টাকা,সাধারণ মানুষ আজ  পরিবার চালাতে হিমসিম খাচ্ছে। সরকার কিছুদিন আগে বিশ্ববাসীকে জানিয়েছিলেন, চাল রপ্তানিকারক দেশের তালিকায় নাকি বাংলাদেশ। তিনি সরকারকে প্রশ্ন রেখে বলেন,তাহলে আজ  রপ্তানি যোগ্য চাল গেল কোথায়?

দুদু বলেন, চাল রপ্তানি কারক দেশ বাদ দিয়ে সরকারের খাদ্যমন্ত্রী চাল আনতে পরিবার নিয়ে মায়ানমারে গিয়েছেন। খাবার অযোগ্য কিছু চাল বাংলাদেশে ঢুকেছে,এসব চাল ট্রাকে করে সরকার সাধারণ নিয়মে বিক্রি শুরু করলেও সাধারণ মানুষ তা কিনছেনা।এ জন্য তিনি দুটি কারণ উল্লেখ করেন, (এক) যে মায়ানমার সরকারের হাত রোহিঙ্গাদের রক্তে রঞ্জিত,সে মায়ানমারের চাল বাংলাদেশের মানুষ খাবেনা। (দুই)যে চাল নিয়ে আসা হয়েছে তা আতপ চাল, বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ খায় সিদ্ধ চাল, সেখানে সরকার নিয়ে এসেছে আতপ চাল, সুতারং মানুষ খাবেনা।

অবিলম্বে চালের দাম নিয়ন্ত্রনের দাবি জানিয়ে দুদু বলেন,সাধারণ মানুষ কষ্টে থাকুক, এটা আমরা চাইনা।

তিনি বলেন, আমরাতো এমন বাংলাদেশ চাইনি,যে দেশে মানুষ তার খাদ্যের অধিকার থেকে বঞ্চিত হবে।

দুদু বলেন, মাওলানা ভাষানি, শেরে বাংলাসহ বাংলাদেশের মানুষ যে বাংলাদেশের প্রত্যাশা করেছিল, ৩০ লক্ষ শহীদ জীবন দিয়ে যে বাংলাদেশের প্রত্যাশা করেছিল, তিন লক্ষাধিক মা-বোন ইজ্জত দিয়ে যে বাংলাদেশের প্রত্যাশা করেছিল তার অপমৃত্যু ঘটেছে শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামীলীগ সরকারের আমলে।

শেখ হাসিনার সাথে ডোনাল ট্রাম্পের সাক্ষাতের কথা উল্লেখ করে দুদু বলেন, প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়েছেন, ডোনাল ট্রাম্প তার সাথে আলোচনার জন্য কোন সময় দিতে রাজী হননি, শেষ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে দুই মিনিট সময় কথা বলেছেন। জাতির প্রত্যাশা ছিল রোহিঙ্গাদের নিয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন,তিনি বললেন না। উল্টো তিনি দম্ভ দেখালেন! বললেন, আমেরিকার কাছে আমাদের কোন প্রত্যাশা নেই।

দুদু বলেন, আমেরিকা আপনাকে পাত্তা দেয় নাই।বিশ্ব সম্প্রদায় পাত্তা দেয় নাই। ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রীর যেভাবে কথা হয়েছে তা ভৃত্যের সাথে মালিকের কথা হওয়ার মত দেখা গেছে বলেও মন্তব্য করেন দুদু।

কুটনীতিতে প্রধানমন্ত্রী চরভাবে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে দুদু বলেন,অবিলম্বে দেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

একইসাথে অপশাসনের বিরুদ্ধে জণগনকে রুখে দাঁড়াতে আহ্বান জানান এই নেতা।

মানববন্ধনে সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরি, ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ।