বিশ্বকাপ ট্রফি জিতে বুধবার বিকাল পাঁচটায় ঢাকায় পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দলকে ফুলেল শুভেচ্ছ জানান বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ।
আজ বিকেলে ৪.৫৫ মিনিটে ঢাকায় পা রাখবে আকবর আলীর দল। ইতিমধ্যে জোহানেসবার্গ থেকে দুবাই হয়ে ঢাকার পথ ধরেছে দলটি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ক্রিকেটারদের দলকে বরণ করে নেবেন ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান। সঙ্গে থাকবে বোর্ড পরিচালকেরা। সেখান থেকে ক্রিকেটারদের নিয়ে আসা হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
বিমানবন্দর থেকে মিরপুর আনতে ক্রিকেটারদের জন্য বিশেষ বাস রাখা হয়েছে। লাল সবুজে মোড়ানো বাসটি সাজানো হয়েছে আকবর, মাহমুদুল, শরিফুলদের ছবি দিয়ে।
এ ছাড়া যুবাদের জন্য গতকালই পুরো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সাজানো হয়েছে রঙিন করে।
মিরপুরে পৌঁছে ক্রিকেটাররা সংবাদ সম্মেলন ও বোর্ড প্রধানের সঙ্গে নৈশভোজ করবে। কাল সকাল তারা ফিরে যাবেন যে যার পরিবারের কাছে।
এএস





