দল বদলের ওপর ফিফা আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। বুধবার তারা এ কথা জানিয়েছে। তারা ওই সিদ্ধান্তের নাম দিয়েছে ‘অ্যাফ্রন্ট’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,‘এফসি বার্সেলোনা ঘোষণা করছে যে, নিজেদের স্বার্থ সুরক্ষার জন্য শীর্ষ ক্রীড়া আদালত পর্যন্ত যাবার আগে তারা সম্যক সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে। এখন তারা কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টের শরণাপন্ন হচ্ছে।’
ক্লাবটি আরো বলেছে, দলবদলের ক্ষেত্রে আরোপিত নিয়ম সামান্য ভঙ্গের জন্য ফিফার এই নিষেজ্ঞার সঙ্গে তারা দ্বিমত পোষণ করছে। এর ফলে আদর্শ যুব একাডেমি ‘লা মাসিয়া’রক্ষা করা কঠিন হবে।
এ কারণে মানবতা ও ক্রীড়া শিক্ষার দৃষ্টান্ত হিসেবে বিশ্বে দারুণভাবে পরিচিত আমাদের ‘মাসিয়ার’আদর্শ ক্ষুন্ন হলে তার দায় ভার এফসি বার্সেলোনার থাকবে না।’
বর্তমান গ্রীষ্মে দলবদলের জানালা খোলা থাকা পর্যন্ত নতুন খেলোয়াড় দলভুক্ত করতে পারবে বার্সেলোনা। তবে আগামী জানুয়ারি ও গ্রীষ্মে পরবর্তী দুই দলবদলের সময় তারা নতুন কোন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে না।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





