বৃষ্টির কারণে তামিম ইকবালের দল বাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের প্রথম দুটি ম্যাচই ভেস্তে যায়। তাই ব্যাটিং করা হয়নি টাইগার ওপেনারের।

নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া তামিমকে তাই সময় পার করতে হয়েছে বৃষ্টি দেখেই।

তবে ৩য় ম্যাচে বিরাটনগর ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচটাতে নেই বৃষ্টির সম্ভাবনা। তামিমের দল টস জিতে ব্যাট করার আমন্ত্রণ জানায় প্রতিপক্ষকে।

বিরাটনগর ওয়ারিয়র্স আগে ব্যাট করে গুটিয়ে যায় মাত্র ৮৯ রানে।

জবাবে ব্যাট করতে নেমে বাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের ওপেনার তামিম ইকবাল ১৩ বলে ১২ রান করে ফিরেছেন সাজঘরে। তার ইনিংসে ছিল ১টি চার ও ১টি ছয়।

আরেক ওপেনার প্রদীপ আইরি ২৩ বলে করেন ২২ রান। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে উপুল থারাঙ্গা একাই করেছেন ৩৫ বলে অপরাজিত ৩৪ রান।

এছাড়া রোহিত পান্ডেলের ১২ রান ও শেষে শারাদ বাষ্করের ৬ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ৯২ রান তুলে নিশ্চিত করে জয়।

এইচএন