বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চলমান ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে জয় পেয়েছে ওয়ারী ক্লাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার পল্টনস্থ ভলিবল স্টেডিয়ামে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ওয়ারী ক্লাব ২৫-১৫, ২৫-১৭ ও ২৫-১৫ পয়েন্টে (৩-০ সেটে) ইস্ট এন্ড বয়েজকে পরাজিত করে। দিনের অপর খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৫-০৭, ২৫-১৬ ও ২৫-২৩ পয়েন্টে (৩-০ সেটে) হারায় ঢাকা সবুজকে।

বুধবার বিকেল ৪টায় মুখোমুখি বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। একই সময়ে মুখোমুখি হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ।

এআই